রবি-সোমবারের কামিল পরীক্ষা স্থগিত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
হরতাল-অবরোধে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে রবি ও সোমবারের (৮ ও ৯ মার্চ) কামিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, হরতাল-অবরোধের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
এর আগে ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে তা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। পরে ১৭ ফেব্রুয়ারির পরীক্ষাও স্থগিত করা হয়।
একই কারণে তৃতীয় দফায় কামিল পরীক্ষা স্থগিত করা হল।
প্রতিক্ষণ /এডি/স্নিগ্ধা
























