রাজধানীতে জোড়া খুন

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

pallabi রাজধানীর পল্লবী থানাধীন একটি বাসায় ঢুকে গৃহবধূসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরে পল্লবী থানার ২০ নম্বর রোডের ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৪০) এবং তার ভাগনি সুইটি (২৫)।

নিহত সু​ইটি ইন্ডিপেনডেন্ট পাওয়ার নামের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বিষয়টি  নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক আত্মীয় পরিচয় দিয়ে পল্লবীর ওই বাড়ির ভেতরে প্রবেশ করেন। ছয় তলার ওই ফ্ল্যাটে গিয়ে নক করলে আমিনুল ইসলাম দরজা খুলে দেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মামা শ্বশুরের চিৎকারে অন্য ঘর থেকে সুইটি আক্তার বের হলে তাঁকেও কোপানো ‍শুরু করে দুর্বৃত্তরা।

নিহত সুইটির স্বামী রূপনগরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডেসকো) উপসহকারী প্রকৌশলী জাহিদুল বলেন, দুপুরে ভাত খেতে বাসায় এসে মামা ও স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সিআইডির ক্রাইম সিন এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উর্দ্ধতন কর্মকর্তারা সেখান থেকে আলামত সংগ্রহ করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক এবং নিহত সুইটির ব্যবসায়িক অংশীদার শাহীনকে আটক করেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G