রাজধানীতে ফের কিশোরী গণধর্ষণের শিকার

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৫ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dorshonরাজধানীর তেজগাঁও থানার একটি বস্তিতে এক কিশোরী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার মেয়েটি তার গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে তেজগাঁওয়ের তার আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। পরে রাতে মেয়েকে ওই বস্তির বখাটেরা গণধর্ষণ করে।

সংবাদ পেয়ে এসআই মশিউর রহমান রাত তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

মেয়েটির গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G