রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

road accidentরাজধানীর বিমানবন্দর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খাওয়ায় একজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ বাসযাত্রী।

শুক্রবার সকাল ১১ টার দিকে বিমানবন্দর এলাকার কাওলা ফুটওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১১টার দিকে ছালছাবিল নামের পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে গেলে একজন বাসযাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম তিনি জানাতে পারেননি।

আহত বাসযাত্রী সাইদুল ইসলাম (২৩) জানান, বাসটি টঙ্গি থেকে ঢাকায় আসছিল। এ সময় বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সবযাত্রী আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

সাইদুল ইসলাম ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, জয়নাব বেগম (২০) তার স্বামী ইসমাইল হোসেন (৩০) তাদের মেয়ে ইশরাত জাহান (৫), রিনা আক্তার (২০), লুৎফর রহমান শামীম (৩৯), মিজানুর রহমান (৫০) ও রাহাতুন বিবি (৫০)।

রাহাতুন বিবি জানান, দুর্ঘটনায় তার দুই নাতনি সিয়াম (৯) ও সায়মা (৩)। তারা ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রতিক্ষণ /এডি/মিল্লাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G