রাজধানীতে ১৪ দলের সমাবেশে বোমা বিস্ফোরণ

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

55_Kamrangir+Char_14+Dal+rally_040315_0007রাজধানীর হাজারীবাগে ১৪ দলের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বুধবার বিকালে হাজারীবাগ পার্ক মাঠে সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের সময় স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস মঞ্চে ছিলেন।

পুলিশ জানায়, আহত ২২ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, রিয়াজ আহমেদ ও মো. সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমাবেশস্থলের পাশে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানের পাশে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

কারা এই নাশকতা চালিয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানান হাজারীবাগ থানার ওসি মঈনুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G