রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. নজরুল ইসলাম খাঁন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তরপাট্টা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উত্তরপাট্টা গ্রামের মৃত লোকমান খানের পুত্র।

পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মুনা প্রতিক্ষণকে জানান, সকাল ১০টার দিকে নবনির্মিত পাকা ঘরের ইটের দেয়ালে নজরুল মটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এড/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G