রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকালে আনন্দ বাজার হাজী হাবিব উল্ল্যাহ মার্কেট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম পর্বের আলোচনা সভার উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার বাশারুল আলম বাপ্পু।

নবাবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ক্ষীরোদ চন্দ্র সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মোল্যা ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাক মোঃ সামসূল আলম সূফী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ পরিতোষ কুমার দাস, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা ইস্তাক, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম লাভলু প্রমুখ।

আলোচনা সভা পরিচলনা করেন মোঃ কবীর হোসেন মন্ডল।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G