রাজবাড়ীতে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ মে ১৫, ২০১৭ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৯ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

আটক রাসেল শেখ (৩২) রাজবাড়ী সদরের পাচুঁরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত জুলহাস শেখের পুত্র।

আজ সোমবার দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেল রাজবাড়ী জেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। এই মামলার প্রেক্ষিতে রবিবার বিকেলে তাকে আটক করা হয়। তারপর তার স্বীকারোক্তিতে রাতে তার নিজ বাড়ি থেকে একটি দেশীয় ওয়ানশূটার গান, একটি কার্তুজ এবং ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, রাসেলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G