রাজশাহীতে পরিবহন ধর্মঘট

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

bus ....1ঢাকায় শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আগামী ২৫ মে থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি।

শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডল।

সংবাদসম্মেলনে সংগঠনের নেতারা জানান ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঘোষিত দাবি পূরণ না হলে আগামী ২৫ মে সোমবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতি পালন করবে পরিবহন শ্রমিকরা।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৩ মে রাতে নওগাঁ থেকে ঢাকার আসার পথে সুপারভাইজার সাথে ছাত্রলীগ কর্মী ঝগড়ায় জড়িয়ে পরে। বাসটি মহাখালীর আমতলীতে পৌঁছামাত্রই বাসের গ্লাস ভাঙচুর, চালক, হেলপার ও সুপারভাইজারকে পিটিয়ে আহত করে। পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করলেও তিতুমীর কলেজের ছাত্রলীগের সভাপতি তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G