রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৭ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ
rabরাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক আসামি নিহত হয়েছে। নিহত কাউসার হোসেন (৪৫) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিয়ারাপুর এলাকার ইয়াছিন আলীর ছেলে।
শনিবার দিবাগত রাতে নগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একটি ছোরা জব্দ করা হয়েছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে নগরীর মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায় র‌্যাব সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় তাদের লক্ষ্য করে একটি আমবাগান থেকে সন্ত্রাসীরা গুলি ছুড়ে।  জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াছিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এবং ঘটনাস্থল থেকে এসব অস্ত্র পাওয়া যায়।
রাজশাহী র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কাউসার একাধিক মামলার আসামি।
প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G