রাজ পরিবারে ফের ‘ডায়ানা’

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

534226edcf1f3-4ফুটফুটে এক ছেলে সন্তানের পর দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। রাজ পরিবারে এবার এসেছে মেয়েশিশু।

রাজপ্রাসাদের এক ঘোষণায় শনিবার এ সুখবর জানানো হয়েছে।

সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ৮টা ৩৪ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে মেয়ে শিশুর জন্ম দেন ডাচেস অব ক্যাম্ব্রিজ।

এসময় বাইরে অপেক্ষা করছিলেন ডায়ানার বড় ছেলে ডিউক অব ক্যাম্ব্রিজ যুবরাজ উইলিয়াম।

জন্মের সময় শিশুর ওজন ছিল ৮ পাউন্ড ৩ আউন্স। মা ও মেয়ে উভয়ে ভালো আছেন বলেও ঘোষণায় বলা হয়।

বিবিসির এক খবরে বলা হয়, নতুন অতিথি আগমণের মধ্যে দিয়ে ব্রিটিশ সিংহাসনে নাম উঠল চতুর্থ উত্তরাধিকারীর।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G