রাডার স্থাপনে অনুদান দিবে জাপান

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Radarআধুনিক রাডার স্থাপনে অনুদান দিবে জাপান। এ জন্য ১৮৬ কোটি ২৬ লাখ টাকার একটি অনুদান চুক্তি ও বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য এ্যাফেয়ার্স তাকিশি মাসুনাগা (takaeshi matsunaga) এবং ঢাকায় নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হেতেদা অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে ঢাকার গাজীপুর ও রংপুরে অবস্থিত আবহাওয়া রাডার সিস্টেমের আধুনিকায়নসহ রাডার দুটিকে অত্যাধুনিক ডপলার রাডার দ্বারা প্রতিস্থাপন করা হবে। সময়মতো এবং অপেক্ষাকৃত নিখুঁত আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা প্রচারের মাধ্যমে নিরাপদ নৌ ও বিমান চলাচলসহ কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, অতিবৃষ্টি, বন্যা, খরা বা অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর কর্তৃক এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রাডার কেন্দ্র থেকে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ২৭০ কিলোমিটার বা ঘণ্টা নির্ণয় করা যাবে।

রাডার কেন্দ্র থেকে ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতি ঘণ্টায় কী পরিমাণ বৃষ্টিপাত হবে তার পূর্বাভাসও পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। ঢাকাস্থ ঝড়-সতর্কীকরণ কেন্দ্রে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাডার ইমেজের কম্পোজিট পিকচার পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G