রাবিতে ছাত্রদলের মিছিল, আটক ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

rabi20150222110701বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালের সমর্থনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের অটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

রোববার সকাল ৮টায় মিছিলটি ক্যাম্পাসের প্রথম বিজ্ঞান ভবনের পিছন থেকে শুরু করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রবিউল করিম রবিন, শের-এ বাংলা হলের অহ্বায়ক আবু জাফার আল মুনসুর, শোহরাওয়ার্দী হলের আহ্বায়ক সানীন চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদে আহ্বায়ক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

এদিকে, মিছিল শেষে ছাত্রদলের তিন নেতাকে আটক করে মতিহার থানা পুলিশ। আটককৃতরা হলেন, সোহরাওয়ার্দী হলের আহ্বায়ক সানীন চৌধুরী, আইন আনুষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও মিঠু।
মতিহাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G