রাবিতে থ্রিডি প্রিন্টিং ল্যাব উদ্বোধন

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150301061813_RU-Pic-01.03.2015-505x350রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  ত্রিমাত্রিক বা থ্রিডি (Three dimension) প্রিন্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এটিই এ ধরণের প্রথম ল্যাব।

রবিবার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এক অনুষ্ঠানে মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তির এই ল্যাবটি উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. হাসনাত কবীরের উদ্যোগে জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই মেশিনটি স্থাপন করা হয়। অনুষ্ঠানে ড. কবীর গবেষণা ও উদ্ভাবনক্ষেত্রে থ্রিডি প্রিন্টারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক ও প্রকেীশল অনুষদের অধিকর্তা প্রফেসর আবু বকর মো. ইসমাইল। বিভাগীয় সভাপতি প্রফেসর আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ড. সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ফলিত গণিত বিভাগের সভাপতি ড. মো. আব্দুল হকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রতন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G