রাবিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

প্রকাশঃ জুন ৮, ২০১৫ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

RU pic 1প্রস্তাবিত অষ্টম বেতন পে-স্কেল পুনঃনির্ধারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে দুই ঘণ্টার অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

এসময় বক্তারা বলেন, চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রনয়ণের ঘোষণা ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবদের সমতূল্য করার দাবী জানান। অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য এবং সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ নিশ্চিত করতে হবে।

রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার নেতৃত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন, অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, ড. মো. হাবীবুর রহমান, অধ্যাপক ড. মো. ফজলুল হক ও প্রভাষক মো. মামুন আ. কাইয়ুম প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G