দুর্ঘটনায় রাবির অধ্যাপক নিহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. এ ওয়াই কে এম জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলেও গুরুতর আহত।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের রেল ক্রসিং এলাকায় দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাটি ঘটে বলে জানা যায়। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাবির আরবি বিভাগের সভাপতি প্রফেসর আবদুস সালাম মিয়া সংবাদমাধ্যমকে জানান, সকালে প্রফেসর জাহাঙ্গীর তার ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোরের রেলক্রসিং এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জাহাঙ্গীর মারা যায়। গুরুতর আহতাবস্থায় তার ছেলেকে রামেকে আনা হয়।
প্রতিক্ষণ/এডি/জেবিএম
























