রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৬ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

RU PIC (1)বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভজোতি টীকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

সোমবার সকাল সাড়ে ১১টায় তারা এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়ে। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

কেন্দ্রীয় ছাত্রলীদের সদস্য সাইদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আর কোনো ছাত্রলীগ কর্মীর উপর অন্যায়-অবিচার করা হলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানা, আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি আসাদুজ্জামান নিউটন, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম হিমু প্রমুখ।

RU PIC (2)এদিকে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যাকান্ডের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীরা।

এ সময় মানববন্ধনে রাবি ছাত্রলীগের সভাপতি, সহ-সভাপতিসহ ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত হত্যাকান্ডের যদি দ্রুত বিচার না হয় তাহলে ছাত্রলীগ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে। বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথ ছাড়বে না বলে শপথবাক্য পাঠ করেন।

প্রতিক্ষণ/এডি/রাশেদ রিন্টু/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G