রিজভী-দুদুর জামিন বহাল

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dudud-rijviনাশকতার ৫ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং ৪ মামলায় শামসুজ্জামান দুদুকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ দুদুকে চার এবং রিজভীকে পাঁচ মামলায় এই জামিন বহাল রাখেন।

আদালতে বিএনপি এই দুই নেতার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন জানান, রিজভী সাহেবের ৮ মামলার মধ্যে ৫টি তে জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ, ১টি স্থগিতাদেশ ও ২টিতে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আর শামসুজ্জামান দুদুর চারটি মামলায় জামিন বহাল থাকায় তার মুক্তিতে বাধা নেই।

এর আগে গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে রুহুল কবির রিজভীকে ৮টি মামলায় এবং শামসুজ্জামান দুদুকে চারটি মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয় আদালত। পরে রুহুল কবির রিজভীর ৮ মামলা ও শামসুজ্জামান দুদুর ৪ মামলায় জামিন স্থগিতে চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ রিজভীর ৮টি মামলার মধ্যে পল্টন, মোহাম্মদপুর ও বাড্ডা থানার ৫টি মামলায় জামিন বহাল রাখা হয়। এছাড়া খিলগাঁও থানার একটি মামলা স্থগিত করা হয়।

পল্টন থানার অপর ২টি মামলার শুনানির জন্য আগামী ৯ ও ১০ আগস্ট নির্ধারণ করা হয়। বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোর রাতে রিজভীকে ও ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদু গ্রেপ্তার করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G