রিমান্ডে জবি ছাত্রদল নেতা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

jnu1জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের বিরুদ্ধে সুত্রাপুর থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিস্ফোরক আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি দায়ের করা হয়।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

সুত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসলাম আলী দুই মামলায় মামুনকে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দুটি দায়ের করা হয়।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G