রিলিজ স্লিপে ভর্তির আবেদন মঙ্গলবার

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতকে (সম্মান) ২য় রিলিজ স্লিপে ভর্তির আবেদনের সময় প্রকাশ করা হয়েছে।

২য় রিলিজ স্লিপের ভর্তির আবেদন ৩১ মার্চ,  মঙ্গলবার থেকে শুরু হবে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত চলবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, যেসব শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করেছেন কিন্তু মেধাতালিকায় স্থান পাননি কিংবা স্থান পেয়েও ভর্তি হননি সেসব শিক্ষার্থীও ২য় রিলিজ স্লিপে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) এবং (admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/মিতা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G