রিসিপশনে রোবট!

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৭:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

receptionনাম চিহিরাআশিও। মিষ্টি মেয়ে। হাসে, গান গায়। পরনে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো। দুটো গোলাপ ঠোঁট ফাঁক করে জাপানী ভাষায় বলছে, ‘মাই নেম ইজ চিহিরাআশিও। হাউ ডু ইউ ডু।’

জাপানের বহু পুরনো চেইন শপ মিতশুকোশির বিশাল খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নেড়ে ক্লান্তিহীনভাবে ক্রেতাদের এভাবেই স্বাগত জানিয়ে যাচ্ছে চিহিরআশিও। দেখলে বিশ্বাসই হবে না এটি আসলে মানুষ নয়, মানব রোবট।

টোকিওর মিতশুকোশিতে চিহিরাআশিও রিসিপশনিস্ট হিসেবে কাজ শুরু করেছে। কিন্তু আসল তরুণী রিসিপশনিস্টের মতো চিহিরাআশিও প্রশ্নের জবাব দিতে পারে না। সে কেবল আগে থেকে রেকর্ড করা ভাষাই আওড়ে যায়।

তোশিবার তৈরি এ রোবটের গায়ের ত্বক, চাহনি অনেকটা বাস্তব মানুষের মতোই, কিন্তু পুরোপুরি নয়। তোশিবা গত বছরের প্রযুক্তি মেলায় এটিকে প্রথম নিয়ে আসে। তোশিবার চিফ স্পেশালিস্ট হিতোশি তকুদা বলেন, ধীরে ধীরে মানব পর্যায়ের রোবট তৈরিই আমাদের লক্ষ্য।

 

প্রতিক্ষণ/এডি/নূর/বাদল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G