রিয়াদে দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ নিহত

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৫ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Saudi_policeসৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার টহলরত পুলিশের গাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি দুই পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- থামের আমরান আল মুতাইরি ও আবদুল মোহসেন আল খালাফ মুতাইরি। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

দুই মাস আগে রিয়াদে একই ধরনের সন্ত্রাসী হামলায় নিহত হন দুই পুলিশ সদস্য। তবে বুধবারের হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G