রুবেলকে নিয়ে হ্যাপির ভিডিও প্রকাশ

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

rubelবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে নিয়ে ভিডিওচিত্র প্রকাশ করলেন অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত সেই ভিডিওচিত্রে রুবেলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক একাউন্টে রুবেলকে নিয়ে ১ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিওচিত্র পোস্ট করেন হ্যাপি। ভিডিওচিত্রের ক্যাপশন ছিল, তোমার জন্য ভিডিওটি বানালাম রুবেল, অনেক সময় নিয়ে। জানিনা কেমন হয়েছে। হ্যাপির নিজের ও রুবেলের বেশকিছু স্থিরচিত্রের সমন্বয়ে তৈরি ভিডিওচিত্রে রুবেলের প্রতি নিজের আকুতি জানান হ্যাপি।যেখানে তিনি লিখেন, রুবেলকে ছাড়া তিনি থাকতে পারছেন না। এমনকি নিজের জীবনের চাইতেও রুবেলকে বেশী ভালোবাসেন।

উল্লেখ্য, এর আগে রুবেলের বিপক্ষে ধর্ষণ মামলা করেন হ্যাপি। পরবর্তীতে মামলা থেকে রুবেল হোসেন নিষ্পত্তি পেলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল প্রসঙ্গে বারবার নিজেকে আলচনায় টেনে আনার চেষ্টা করছেন এই তিনি।

https://www.youtube.com/watch?v=CNHsViuK-9A

 প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G