রুশ বিমানের ১০০ যাত্রীর মৃতদেহ উদ্ধার

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

russia-plane20151031111523২২৪ আরোহীসহ মিসরের সিনাইয়ে বিধ্বস্ত বিমানটির ভেতরে থেকে এখন পর্যন্ত অন্তত এক শ` জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের এক কর্মকর্তা।

মিসরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিনাইয়ের শারম এল শেখ বিমানবন্দর থেকে শনিবার সকাল ৫টা ৫১ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন।

ঘটনাস্থল থেকে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে। একইসঙ্গে বিমানটির কেউ বেঁচে নেই বলে তিনি জানান। তবে কোনো চরমপন্থী গোষ্ঠী গুলি করে বিমানটি বিধ্বস্ত করেছে কিনা সেবিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি মিসরের নিরাপত্তা কর্মকর্তারা।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G