রোগ প্রতিরোধে দারুচিনি

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

Cinnamonঅনেকেই ভাবেন দারুচিনি না দিলে খাবারের স্বাদ আর সুগন্ধ পাওয়া যায়না।তাহলে আমরা কি শুধু স্বাদ আর সুগন্ধ বাড়াতেই দারুচিনি ব্যবহার করি ? পোলাও, কোরমা কিংবা সেমাই বা পায়েস জাতীয় বিশেষ খাবারে ব্যবহার করা হয়ে থাকে দারুচিনি। কিন্তু স্বাদ আর সুগন্ধি ছাড়াও দারুচিনির আরো অনেক গুণ রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। চলুন জেনে নেয়া যাক এর গোপন গুনাবলী।

বৈজ্ঞানিক প্রমান
দারুচিনির গুনাগুন নিয়ে বেশ কয়েকটি সমীক্ষার ফলাফলে দেখা গেছে যাদের রক্তে চিনির মাত্রা এবং চর্বি বেশি ছিল, নিয়মিত দারুচিনি যুক্ত খাবার খাওয়ার ফলে তা কমতে শুরু করেছে৷ অ্ামেরিকার একটি মানবিক পুষ্টি গবেষণা কেন্দ্রের প্রধান রিচার্ড অ্যানডারসন বলেন, ডায়াবেটিক রোগিদের দারুচিনি মিশ্রিত আপেল কেক খাওয়ানো হয়েছিল, আমরা আগে থেকে খারাপ ফলাফলই আসবে ধরে নিয়েছিলাম৷ কিন্তু ফলাফলে দেখা গেছে সম্পূর্ণ উল্টো, অর্থাৎ ইতিবাচক৷
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
দারুচিনিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে৷ এখানেই শেষ নয়, দারুচিনি হৃদরোগ প্রতিরোধ করতেও ভূমিকা পালন করে থাকে৷

কোলেস্টোরেল নিবারক
গরম মসলা খ্যাত দারুচিনি কম বেশি আমরা সবাই চিনি৷ পোলাও, কোরমা এবং মিষ্টি খাবার অর্থাৎ সেমাই বা পায়েস জাতীয় বিশেষ খাবারে ব্যবহার করা হয়ে থাকে দারুচিনি, সাধারণত সুগন্ধের জন্যই৷ কিন্তু এই গরম মসলার অনেক গুণ রয়েছে যা কোলেস্টোরেল কমাতে সাহায্য করে৷

পার্শ প্রতিক্রিয়া মুক্ত
সরাসরি আপনি দারিচিনি না খেতে পারলে ওষুধ আকারেও খেতে পারেন। তার জন্য যেকোন ওষুধের দোকানে পাওয়া যাবে ক্যাপসুল হিসেবে৷ অবশ্য তা একসময় শুধু অস্ট্রিয়াতেই ছিল৷ তাদের সফলতা ও জনপ্রিয়তা দেখে আজ বিশ্বের অনেক দেশই দারুচিনির ক্যাপসুল প্রস্তুত করছে।সমীক্ষার ফলাফলে জানা গেছে যে, দারুচিনি খেলে কোনো পার্শ প্রতিক্রিয়া হয় না৷

জনপ্রিয় খাবারে দারুচিনি
জার্মানিতেও বিভিন্ন খাবারে দারুচিনি ব্যবহার করা হয়৷ সেদেশের অনেক মিষ্টি খাবারের ওপরেই চারুচিনি গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়, যা দেখতে বেশ লাগে!

ধর্মীয় উৎসবে দারুচিনি
জার্মানির দোকানগুলোতে সেপ্টেম্বর মাস থেকেই বড়দিনের কেক, বিস্কুট ইত্যাদি দেখা যায়৷ তবে ‘তারা’ আকৃতির বিস্কুট জার্মানদের কাছে খুবই পছন্দের৷ দারুচিনির গন্ধে ভরা ‘তারা’ বিস্কুট শুধু বড়দিনের সময়টাতেই তৈরি করা হয়!

কাঠ বাদামে দারুচিনি
বর্তমানে খাবারের সাথে সম্পূরক খাবারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। নানারকমের সম্পূরক খাবারের মধ্যে বাদাম এমনিতে জনপ্রিয় এবং উপকারি৷ আর তার সঙ্গে দারুচিনি থাকলে তো কথাই নেই৷ দারুচিনির গন্ধে এই বাদাম হয়ে ওঠে আরো সুস্বাদু। বর্তমানে অনেক খাবার প্রস্তুতকারী কোম্পানী এই বিশেষ খাবার আমাদের হাতে পৌঁছে দিচ্ছে।

পানীয় প্রস্তুতে দারুচিনি
ক্লান্তি দূর করতে এক কাপ গরম চা কে না পছন্দ করেন? আর সেই চা যদি হয় মসলা চা, তাহলে তো কথাই নেই! শরীর গরম রাখতে দারুচিনি মিশ্রিত ঠিক এরকম গরম ‘চা’ আজকাল সর্বত্রই জনপ্রিয়তা পাচ্ছে৷

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G