রোমানার তৃতীয় বিয়ে

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

gggতৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোমানা। এ বিষয়ে মিডিয়া পাড়ার জোর গুঞ্জন চলছে ।

সূত্র জানিয়েছে, ঢাকার ছেলে মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করছেন রোমানা। এরই মধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের কাছে পৌঁছেছে দুই পক্ষের আমন্ত্রণ পত্র।

আগামী ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে ৬ আগস্টে তাদের গায়ে হলুদ দেয়া হবে বলেও জানা গেছে। সব কিছু আমেরিকাতে হলেও কনে রুমানার গয়না তৈরি করা হয়েছে ঢাকায়।

প্রসঙ্গত, এটি রুমানার তৃতীয় বিয়ে। অন্য দিকে তার হবু বর এলিনের এটি দ্বিতীয় বিয়ে। রুমানা এর আগে প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও ধীরে তাদের মাঝে সম্পর্কে তিক্ততা শুরু হয়।

এরপর রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানেই ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় ও প্রেম।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G