রোহিঙ্গা নির্যাতনের ভিডিও নিয়ে আলোড়ন

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৭ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

mianmarমিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা নির্যাতনের ভিডিওটি এখন ফাইরাল হয়ে উঠেছে। বিষয়টি তদন্তের আওতায় আনার কথা বলেছে মিয়ানমার সরকার।

ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রামের বেশ কয়েকজন লোককে সারিবদ্ধভাবে বসিয়ে রাখা হয়েছে। আর চারদিকে কঠোর প্রহরার ব্যবস্থাও করা হয়েছে। হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা এলোপাথারি পেটাতে শুরু করলেন এক রোহিঙ্গাকে। আরেক পুলিশ কর্মকর্তা এসে লাথি মারলেন সেই রোহিঙ্গার মুখে। এরপর অন্যদেরও একে একে পেটানো শুরু করলো।

এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর অত্যাচারের এই ভিডিও করেন আরেক পুলিশ কর্মকর্তা। গত বছর নভেম্বরে করা ভিডিওটি পরে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ তোলপাড় শুরু হয়।

মিয়ানমার সরকার জানায়, গত বছর রাখাইন রাজ্যের মুংদো শহরে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার জের ধরেই ঐ অভিযান চালানো হয়েছিল। ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত মিয়ানমার সরকার রোহিঙ্গা নির্যাতনের ভিডিওটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন।

রাখাইন প্রদেশের কাউন্সিলর কার্যালয় থেকে এক বার্তায় জানানো হয়, যেসব পুলিশ কর্মকর্তা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, এগুলো সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ এবং সেখানে কোনো ধরনের হত্যা বা নির্যাতনের ঘটনা ঘটেনি।

http://

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G