লক্ষীপুরে আগুনে দুই জনের মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

images (1)লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভূমি অফিসের সামনে দুইটি দোকানে আগুন লেগে চৌধুরী আলম (৩০) ও শাহ আলম (২৮) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, নিহত চৌধুরী আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে এবং শাহ আলমের বাড়ি শরীয়তপুরে।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে রামগঞ্জ উপজেলা ভূমি অফিসের সামনে নুরুল ইসলামের হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ওই হোটেল ও পাশের দুটি দোকান পুড়ে যায়। এ সময় দুটি দোকানের ভেতরে থাকা কর্মচারী চৌধুরী আলম ও শাহ আলম অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসআই আরও জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G