লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ppppলক্ষ্মীপুর জেলার রায়পুরে পানিতে ডুবে খাদিজা (১৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

খাদিজা বাবুরহাট বাজারের হাড়ী দেওয়ানবাড়ীর নুর হোসেনের মেয়ে।

নুর হোসেন জানান, সকালে তার স্ত্রী খাদিজাকে ঘরের সামনে রেখে রান্নার কাজ করছিলেন। প্রায় আধা ঘণ্টা পরে দেখেন খাদিজা ওই স্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার কিছুক্ষণ পরে বসত ঘরের পাশে থাকা পুকুরে খাদিজাকে ভেসে উঠতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G