লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৭:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bondukjuddhoলক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জসিম বাহিনীর প্রধান মোসলেহ উদ্দিন জসিম নিহত হয়েছেন। এ ঘটনায় জসিমের দুই সহযোগী ও ৬ পুলিশ সদস্য আহত হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি এলজিসহ দেশীয় অস্ত্র।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের ধরতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ।

এক পর্যায়ে সন্ত্রাসীর পিছু হটতে শুরু করলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জসিম ও তার দুই সহযোগী দেলোয়ার ও বেলজিয়াম সুমনকে। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। জসিমের বিরুদ্ধে সদর থানা ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, ডাকাতি অপহরণসহ ৩০ মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G