লতাপাতা খেয়ে ২৫৬ বছর পার

প্রকাশঃ জুন ৮, ২০১৬ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

oldestman

শুনতে অনেকটা বিস্ময়কর মনে হলেও সত্যি গাছের লতা পাতা খেয়েই বেঁচে আছেন ২৫৬ বছর বয়সী এক ব্যাক্তি। আমরা জানি মানুষ সাধারণ বাঁচে ৭০ কিংবা ৮০/৯০ বছর। তাই ২৫৬ বছর বাঁচার খবরটি হয়তো একটু বিস্ময়কর মনে হবে।

২৫৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম লি চিং ইউয়েন। তিনি চীনের বাসিন্দা। অনেকের মনে প্রশ্ন জন্ম দেয় তার এতো বছর কেমনে বাচলেন তিনি।

জানা গেছে, কচ্ছপের মতো বসে থাকতেন লি। ঘুমাতেন কুকুরের মতো কুন্ডলি পাকিয়ে। তার হৃদস্পন্দন ছিল অত্যন্ত ধীরগতিতে। লি’র সময় কাটতো শিল্প ও গাছপালা নিয়ে। লি চিং ইউয়েনের খাবার তালিকায় ছিল গাছের লতাপাতা। ব্যয়াম ও মার্শাল আর্টের প্রতি তার ঝোঁক ছিল খুব বেশি। তিব্বত হতে শুরু করে চীনের গুরুত্বপূর্ণ সব শহরে ভ্রমণও করেন লি।

yuen

লি চিং ইউয়েন ১৭৪৯ সালে ৭১ বছর বয়সে চীনা সেনাবাহিনীর মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে যোগদান করেন।

লি চিং ইউয়েন জন্ম ১৬৭৭ সালে। ২৫৬ বছর অতিক্রম করাকালীন তিনি বিয়ে করেছেন ২৩ বার। ২৩টি সংসারে সন্তানের সংখ্যা ১৮০ জন।

জানা যায়, ১৯৩৩ সালে লি-এর মৃত্যুর পর স্ত্রী-সন্তানদের একসঙ্গে দেখা গিয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে।

অনেকেই বলেন, লি চিং ইউয়েনের জন্ম ১৬৭৭-এ নয়, ১৭৩৬ সালে। সেক্ষেত্রে তার বয়স দাঁড়ায় ১৯৭ বছর। যদি তাইও হয় তাহলে সেটিই বা কম কীসের?

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G