লরি চাপায় ব্যবসায়ী নিহত

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৬ সময়ঃ ৪:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি

51dbগোপালগঞ্জে লরি চাপায় বিকাশ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার  গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নাদের আলি ছাদের আলি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সওগাতুল আলম জানিয়েছেন, তিনি ঐ সড়কের বেদগ্রাম নিজ চা দোকানের সামনে রাস্তা পারাপারের সময় তাকে লরিটি চাপা দেয়। এটি কোটালীপাড়ার দিক থেকে মাটি বোঝাই করে শহরের দিকে যাচ্ছিল।

তাকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G