লিবিয়ায় বাংলাদেশি নার্সকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৬ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

0310

বাংলাদেশি এক  নার্স লিবিয়ার বেনগাজিতে নিজের ফ্ল্যাটে হত্যার শিকার হয়েছেন বলে খবর প্রকাশ করেছে লিবিয়ার অনলাইন সংবাদমাধ্যম দ্য লিবিয়ান অবজারভার। 

ওই নার্সকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বুধবার নিজের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নার্সের নাম প্রকাশ করা হয়নি।

তাবাল্লিনো জেলায় ওই নারীর নিজের ফ্ল্যাটে তাকে ধর্ষণের পর ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট হেলথ ইন্সটিটিউশনসের আওতাধীন আবনে সিনা পলি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশি ওই নারী। 

সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে অনুপস্থিত ছিলেন ওই নারী। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। একারণে তার সহকর্মীরা তার খবর নেয়ার জন্য তার বাড়িতে গেলে সেখানে তার মৃতদেহ দেখতে পান। 

বেনগাজি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনও প্রতিবেদন দেয়নি। তবে সূত্রের দাবি, হত্যার আগে ওই নার্সকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করা হয়েছে। তার বাসায় ডাকাতিও হয়েছে।

এ ব্যাপারে ইবনে সিনা পলিক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G