লোক বেছে কামড়ায় ‘মশারা’

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

mosquitoলোক বেছে কামড়াতে ভালবাসে মশারা! গন্ধ বিচার করে তারপরই কামড় বসায় মশা। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, মশার এই পছন্দ করে কামড়ানোর ইচ্ছাটা আসলে জিনেই লুকিয়ে আছে।

বাছ বিচার করেই কামড় বসাতে পছন্দ করে মশা এই তত্ত্ব বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন। একেক জনের গায়ের গন্ধে আকৃষ্ট হয় এই ক্ষুদ্র পতঙ্গটি। আর গন্ধ বিচার করেই হুল ফোটায়। নতুন গবেষণা বলছে এই পার্থক্যটি আসলে জেনেটিক।

আটজোড়া আইডেন্টিকাল ও ১৯ জোড়া নন আইডেন্টিকাল টুইনসদের নিয়ে লন্ডন স্কুল অফ হাইজিন ও ট্রপিকাল মেডিসিন একটি পরীক্ষা চালিয়েছে। দুটো ভাগে ভাগ করা ওয়াই আকৃতির একটি টিউবে তারা বেশ কিছু মশাদের ছেড়ে দেন।

উদ্দেশ্য ছিল পরীক্ষাধীন ব্যক্তিদের হাতের গন্ধে কীভাবে তারা আকৃষ্ট হয় সেটা দেখা।

আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু বেশি তাই বহু ক্ষেত্রে তাদের গায়ের গন্ধও অনেকটা এক রকম। অন্যদিকে, নন-আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু তুলনামূলক কম তাই তাদের গায়ের গন্ধেও তেমন মিল নেই। যদি মশারা আইডেন্টিকাল যমজদের কোনও একজনকে কামড়াতে পছন্দ করে, দেখা গেছে তারা অন্যজনকেও কামড়ায়। কিন্তু নন আইডেন্টিকালদের ক্ষেত্রে এই ধরণের কোনও মিল পাওয়া যায় না।

নতুন এই গবেষণা মশাদের সঙ্গে মানুষের সম্পর্কের বিবর্তনের নতুন এক দিক নির্দেশ করেছে। আশা করা হচ্ছে, মশা নিয়ন্ত্রণে এই গবেষণা নতুন পথ দেখাবে।

তথ্যসূত্র : জি নিউজ

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G