শনিবার শাবিতে সহিংসতার বিরুদ্ধে র‌্যালী গণস্বাক্ষর

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Press Clubশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (শনিবার) ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ‘জনসাধারনের উপর পেট্রোল বোমা নিক্ষেপসহ সকল সহিংসতার অবসান হোক’ ব্যানারে গণস্বাক্ষর, র‌্যালী ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সারাদেশে সহিংসতার প্রতিবাদে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র‌্যালী বের হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুইয়া। পরে সহিংসতার বিরুদ্ধে সাদা কাপড়ের ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করেছে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের আহবান জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি গাজী সাদেক।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G