শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

chatrlegue22১৪ মার্চ শনিবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এই ঘোষণা দেন।

হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে মারা এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সোহাগ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাওয়াহিরি ও ওসামা বিন লাদেনের উত্তরসূরী। ‘বিএনপি-জামায়াত জোটের মাধ্যমে আমরা সারাজীবন আক্রান্ত হয়েছি। ১৯৭১ সালে ২৫ মার্চের পর ৭৫ সালের ১৫ আগস্ট আমরা আক্রান্ত হয়েছি।

এরপর ২০০১ সালে ওই জোট ক্ষমতায় এসে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের নেত্রী শেখ হাসিনাকেও অনেকবার হত্যার চেষ্টা করেছে তারা। তাছাড়া গত দুই মাসে খালেদা জিয়ার দেশব্যপী তাণ্ডবেই প্রমাণিত হয় তিনি জঙ্গিবাদের মূল হোতা।’

তিনি বলেন, ‘তাদের সন্ত্রাস এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। দেশের দুর্নীতির টাকা দেশের বিরুদ্ধেই ব্যবহার করছে। শেখ হাসিনা সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এখন তারা দেশের বাইরে জয়কে হত্যার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘জাওয়াহিরি ও লাদেনের উত্তরসূরী এই খালেদার হাতে আমরা আর আক্রান্ত হতে চাই না। তাই খালেদাকে অবিলম্বে গ্রেপ্তার ও তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম, সহ-সভাপতি জয়দেব নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরীফুল ইসলামসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়, মহানগর, থানা শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/মান্নান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G