শফিক রেহমানকে বিদেশে যেতে বাধা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৭ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

শফিক রেহমান

লন্ডনে যাওয়ার চেষ্টা করে বাধার মুখে পড়েছেন সাংবাদিক শফিক রেহমান। তাঁকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর থেকে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবীকে ফিরিয়ে দেওয়া হয়।

দেশত্যাগের ক্লিয়ারেন্স না থাকায় তাকে আটকানো হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ শফিক রেহমানকে দেশত্যাগের সময় বাধা দেয়। অসুস্থ স্ত্রীকে দেখতে  লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। তবে কী কারণে তাকে ফেরানো হয়েছে, প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শফিক রেহমানের লন্ডন যাওয়ার কথা ছিল। তিনি বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি। তিনি এখন বাসায় চলে গেছেন।’

শায়রুল আরও জানান, ইমিগ্রেশন পুলিশ শফিক রেহমানকে জানিয়েছে, তাঁর দেশ ত্যাগের বিষয়ে পুলিশের কাছে কোনও ক্লিয়ারেন্স নেই। শফিক রেহমানের পাসপোর্ট এতোদিন আদালতে জমা ছিল। বুধবার তিনি পাসপোর্ট ফেরত পান। বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর তাঁর লাগেজও বিমানে উঠে গিয়েছিল। এরপর ইমিগ্রেশন অফিসার তাঁকে যেতে দেননি। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তিনি   ৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G