শব্দের সীমাবদ্ধতা থাকছে না টুইটারে

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

twitআর মাত্র কয়েকদিন পর থাকছে না সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বার্তা পাঠানোর শব্দের সীমাবদ্ধতা। এখন টুইটারে সরাসরি পাঠাতে চাইলে গুনে গুনে ১৪০ টির বেশি চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহার করা যায় না। কিন্তু আগামী জুলাই থেকে টুইটার ব্যবহারকারীদের জন্য আর এই সীমাবদ্ধতা থাকবে না। গত বৃহস্পতিবার সাইটটির ডেভেলপার ফোরামের একটি পোস্ট থেকে ব্যাপারটি সর্বপ্রথম জানা যায়।

টুইটারের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে খবরটি নিশ্চিত করেছেন। তবে জুলাইয়ের কত তারিখ থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে সে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি তিনি।

রেগুলার টুইটের ক্ষেত্রে অবশ্য এই সীমারেখাটি ১৪০ ক্যারেক্টারেই আটকে থাকবে। তাই বার্তা লেখার মতো চাইলেই বিশাল বিশাল টুইট লেখার সুযোগ এখনো কেউ পাচ্ছেন না।

টুইটারে সরাসরি বার্তা লেখার সেবাটি জনপ্রিয় করার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে। সাইটটি গেলো জানুয়ারিতে গ্রুপ ম্যাসেজ সার্ভিস যোগ করা হয়েছে সরাসরি ম্যাসেজিংয়ে। এছাড়া ম্যাসেজ প্রাপ্তির ক্ষেত্রে কার কার কাছ থেকে ম্যাসেজ আসবে, সেটিও বাছাই করার সুযোগ জুড়ে দেয়া হয়েছে টুইটার ব্যবহারকারীদের জন্য।

আগে একজন ব্যবহারকারী যাদের ফলো করছেন, শুধু তাদের থেকেই ম্যাসেজ পেতো। কিন্তু বর্তমান সেটিংসে ‘সিক্যুরিটি এবং প্রাইভেসি’ মেন্যুতে গিয়ে সেটি পরিবর্তন করা যাবে। তাই চাইলে টুইটারে অবস্থানকারী সবার কাছ থেকেই এখন ম্যাসেজ পেতে পারেন টুইটার ব্যবহারকারীরা।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G