শহীদ মিনারে মেডিকেলে ভর্তিচ্ছুদের অবস্থান

প্রকাশঃ অক্টোবর ১, ২০১৫ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Medicalসাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন মেডিকেল ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা বৃহস্পতিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীও তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

আন্দোলনরত শিক্ষার্থী সালমান বলেন, ‘আমরা আপাতত শহীদ মিনারে অবস্থান করব, আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

এরপর থেকেই মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই গত ২৯ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছে।

এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G