শাকিব খানকে নিয়ে রানা-দ্য ফাইটার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

shakib-khanরানা-দ্য ফাইটার শিরোনামে এবার নির্মীত হতে যাচ্ছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের জীবনী নিয়ে চলচ্চিত্র।

এ সিনেমায় নায়ক থাকবেন সুপার হিরো শাকিব খান। তার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী জানভী। নির্মাতা হলেন এম এ রহিম।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে এসে তার নাম রাখা হয় শাকিব খান।

এরপর থেকেই শাকিব খান নামেই তিনি প্রতিষ্ঠত হন। একজন সাধারণ ছেলে থেকে কিভাবে আজকের এই দেশ সেরা নায়ক ‘শাকিব খান’ হলেন? এ প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে এ সিনেমাটি।

এ প্রসঙ্গে পরিচালক এম এ রহিম বলেন, ‘সিনেমাটি শাকিব খানের জীবনী নিয়ে নির্মাণ করতে যাচ্ছি। শাকিব ভক্তদের আগ্রহ শাকিব খানের জীবনী নিয়ে। তাই এ সিনেমাটি নির্মাণ করছি।’

এতে মোট পাঁচটি গান রয়েছে। এ গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজনে আহমেদ হুমায়ুন।

প্রতিক্ষণ/এডি/আতিক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G