শাজাহানপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৭ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ণ

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সোমবার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল ও নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল ইসলাম এসব সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদিচ্ছা ও মানবতাবোধ জাগ্রত করে সবাইকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। কেননা, তারাও আমাদের এদেশেরই সন্তান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম, কোহিনুর বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G