শাবি’র ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

শাবি প্রতিনিধিঃ

shajal imageসিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক জানান, রোববার রাতে শাবির ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এ সময় ব্যবসা প্রশাসন বিভাগের একই বর্ষের ছাত্র রিফাত আদনান পাপন ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও পরে পায়ের স্যান্ডেল খুলে মারধর করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন যৌন হয়রানি ও মারধরের বিষয়টি অর্থনীতি বিভাগের প্রধান হাসানুজ্জামান শ্যামল এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হক আমাকে অবহিত করার পর, ওই ছাত্রীর সার্বিক নিরাপত্তার বিষয়য়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, নির্যাতিতা ওই ছাত্রীকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই পাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্ত পাপন এর আগেও বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং এক নেপালী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে একাধিকবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G