শিউলির লাশ উদ্ধার, মুন্নি নিখোঁজ

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sajগফরগাঁওয়ের পাগলা থানার ব্রহ্মপুত্র নদে ট্রলারডুবিতে নিখোঁজের দুই দিন পর সোমবার সকালে গলাকাটা ঘাট থেকে আট কিলোমিটার ভাটিতে নিখোঁজ গৃহবধূর শিউলি আক্তারের ভাসমান লাশ উদ্ধার করা । এ নিয়ে গত দুই দিনে দুটি লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে মুন্নি আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ।সে নাককাটার চর গ্রামের মুসলেম উদ্দিনের মেয়ে ।

নাককাটার চর গ্রামের শওকত আলীর মেয়ে শিউলি আক্তার শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু সন্তান এবং ভাইকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সালটিয়া ফিরছিলেন । এ সময় ট্রলারডুবির ঘটনা ঘটলে সঙ্গে থাকা ভাই শিউলির সন্তানদের বাঁচাতে পারলেও তিনি নিখোঁজ হন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম শিউলির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ নিয়ে গত দুই দিনে দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার নৌকাডুবির পরপরই ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরী দলের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করে। তবে কোনো লাশের সন্ধান না পাওয়ায় এবং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ওই দিনই উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G