শিক্ষকদের কর্মবিরতিতে অচল চবি

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

chittagong universityস্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো এর পূন:নির্ধারণ এর দাবিতে আজ পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে চট্টগাম বিশ্ববিদ্যালয়(চবি)শিক্ষক সমিতি। পূর্ননির্ধারিত এই কর্মসূচির কারণে চট্টগাম বিশ্ববিদ্যালয় কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে নিয়মিত বিভাগগুলোর যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয় চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.কাজি এস.এম খসরুল আলম কুদ্দসী জানান, কর্মসূচি সফল হয়েছে এবং শিক্ষকরা স্বর্তফূর্তভাবে ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন।

পরবর্তী কর্মসূচির বিষয় জানতে চাওয়া হলে তিনি আরো জানান, আজ কর্মসূচির পর আমাদের শিক্ষকদের কাল ফেডারেশন সভা রয়েছে সেখান থেকে নতুন কর্মসূচি আসতে পারে। এদিকে কোন ক্লাস অনুষ্টিত না হওয়ায় এক প্রকার অচল হয়ে পড়ে চবির একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল হাতেগোনা।

উল্লেখ্য যে চট্টগাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রর্বতন, সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা ,অধ্যাপকদের বেতন সচিবদের সমতূল্য, সহযোগী,সহকারী,প্রভাষকদের বেতন কাঠামো ক্রমনুসারে নির্ধারণ করা, প্রত্যাশিত বেতন কাঠামোয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এ পদমর্যাদায় উন্নীত করার দাবি আদায়ে শিক্ষক সমিতি দীর্ঘ তিন মাস আন্দোলন করে যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এমএস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G