শিক্ষক সমিতির নির্বাচন চলছে বাকৃবিতে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহন চলছে। বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল ১০ টা থেকে এই ভোটগ্রহন শুরু হয়। চলবে বিকাল ৫ টা পর্যন্ত।
নির্বাচনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মো. আকতারুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার এবং প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার ও প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামীপন্থি ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের দুটি প্যানেল।
প্রতিক্ষণ/এডি/কামরুল
























