শিগগিরই খুলে দেয়া হবে ফেসবুক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

FBস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ফেসবুক, ভাইবারসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শিগগিরই ফেসবুকসহ অন্যান্য মাধ্যম খুলে দেওয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেওয়া হবে, সে ব্যাপারে মন্ত্রী কিছু জানাননি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো জবাব দেননি।

তিনি বলেন, ইন্টারনেট চালু আছে। দেশের প্রয়োজনে সাময়িকভাবে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ছিল। বন্ধ রাখার রেজাল্ট পাওয়া গেছে। এখন সেগুলো খুলে দেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G