শিমুল হত্যা মামলায় মিরুসহ ৬ জন রিমান্ডে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৭ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

১সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয়জনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) হাসিবুল হক ওই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন, সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি মেয়র হালিমুল হক মিরু, সহযোগী নাসির উদ্দিন, আরশাদ আলী, নাজমুল, জহির শেখ ও আলমগীর হোসেন।

গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জন নামীয় এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেফতার করা হয়। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G