শিশু ধর্ষণের ঘটনায় আটক এক  

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৯:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

handcuff_57216নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফিরোজ (৩২) নামে ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার (১৪ মার্চ) দুপুরে ফিরোজকে এলাকার লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ধর্ষক ফিরোজ ফতুল্লার ফরাজিকান্দা এলাকার আইউব মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার নয়াগাঁও এলাকার আমির হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে একই বাড়ির ভাড়াটিয়ার ৮ বছরের শিশুকে কন্যাকে নানা প্রলোভনে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী ধর্ষক ফিরোজকে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করে।

শিশুটিকে মেডিকেল পরীক্ষার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই নাজমুর রহমান।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G