শুক্রবার থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশঃ অক্টোবর ৭, ২০১৫ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

ঢাবি প্রতিবেদক

duঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। এদিন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ‘খ’ ইউনিটে ২ হাজার ২৯৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১ হাজার ১৬৩ জন।

বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত। উক্ত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৩১৯ জন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তরের পরিচালক ড. নূর-ই-ইসলাম সেলু বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা দুটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যথারীতি পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিকস ডিভাইস/যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G