শুক্রবার প্রেক্ষাগৃহে রানা প্লাজা

প্রকাশঃ সেপ্টেম্বর ৮, ২০১৫ সময়ঃ ১১:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

rana_plaza

অবশেষে বহুল আলোচিত রানা প্লাজা সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার, সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। নজরুল ইসলাম খান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেন সাইমন সাদিক ও পরীমনি। এমএ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে সিনেমাটির পরিচালক বলেন।

এ প্রসঙ্গে পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এর আগে আমরা সংবাদ সম্মেলন করব। সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আছে। তাই আগামী সপ্তাহে মুক্তি দিলে সমস্যা হবে না।’

তিনি আরো বলেন, শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

শামিমা আকতার প্রযোজিত রানা প্লাজা সিনেমাটি গত ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘রানা প্লাজা’ প্রদর্শনে উচ্চ আদালত ছয় মাসের সিনেমাটি মুক্তি দেওয়া আর সম্ভব হয়নি। এর প্রযোজক আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে, ৬ সেপ্টেম্বর আপিল বিভাগ হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এ সিনেমাটিতে পোশাকশ্রমিক ‘রেশমা’র চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন সাইমন সাদিক। সিনেমাতে সাইমন অভিনীত চরিত্রটির নাম টিটু।

২০১৩ সালে সাভারে ‘রানা প্লাজা’ নামে একটি বহুতল ভবন ধসে পড়ে। এই ঘটনার ১৭ দিন পর ১০ মে ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে নির্মাতা নজরুল ইসলাম খান তৈরি করেন এ চলচ্চিত্রটি।

সাইমন-পরীমনি ছাড়াও এতে অভিনয় করেন আবুল হায়াত, সাদেক বাচ্চু, কাবিলা, রেহানা জলি, শিরিন আলম, শিউলী আকতার, হাবিব খান প্রমুখ। পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনী ও চিত্রনাট্য নিয়ে নির্মিত এ সিনেমার সংলাপ লিখেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহণ করেছেন এম এইচ স্বপন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G